সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ই-মেইল পাঠিয়ে

০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ PM
প্রোগ্রাম অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে সিপিডিতে

প্রোগ্রাম অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে সিপিডিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম অ্যাসোসিয়েট (এনার্জি ফিন্যান্স)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। নির্বাচিত প্রার্থীকে সিপিডির পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডিজ টিমে কাজ করতে হবে। এ ক্ষেত্রে উন্নয়ন ও জ্বালানিবিষয়ক বিভিন্ন প্রকল্পের আর্থিক বিশ্লেষণ, ব্যয়-সুবিধা মূল্যায়ন ও আর্থিক ঝুঁকি যাচাইসহ নানা কার্যক্রমে সহায়তা করতে হবে। পাশাপাশি বাজেট প্রস্তুতি, আর্থিক প্রতিবেদন তৈরিতে সহায়তাসহ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও উন্নয়ন অর্থায়নবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান বা সেমিনারে অবদান রাখার দায়িত্বও থাকবে।

প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি);

পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট (এনার্জি ফিন্যান্স);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: ৩৫,০০০ টাকা;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা—

*ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে সিজিপিএ ন্যূনতম ৩.৬০ পেতে হবে;

আরও পড়ুন: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সাম্প্রতিক ছবি সংযুক্ত করে career@cpd.org.bd ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন;
 
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সিপিডির অফিশিয়াল ওয়েবসাইট

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence