প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই

২৫ জুলাই ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:১১ AM
ডিজিটাল বিজনেস প্রজেক্ট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্রাইম ব্যাংকে

ডিজিটাল বিজনেস প্রজেক্ট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্রাইম ব্যাংকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ডিজিটাল চ্যানেল বিভাগে ‘ডিজিটাল বিজনেস প্রজেক্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৩ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি;

পদের নাম: ডিজিটাল বিজনেস প্রজেক্ট ম্যানেজার;

বিভাগ: ডিজিটাল চ্যানেল;

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, বয়স ৩৫ হলেও সুযোগ আবেদনের

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ডিজিটাল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, ফিনটেক বিষয়ে ধারণা থাকতে হবে;

*ইউএটি, বিক্রেতা সমন্বয় ও স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ট্রেইনি অফিসার নেবে এনআরবি ব্যাংক, প্রবেশনকালে বেতন চল্লিশ হাজার

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ আগস্ট ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬