শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই

১৪ জুলাই ২০২৫, ০২:০১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
আরএমজি ফিল্ড অফিসার নিয়োগে আবেদন চলছে শাহজালাল ইসলামী ব্যাংকে

আরএমজি ফিল্ড অফিসার নিয়োগে আবেদন চলছে শাহজালাল ইসলামী ব্যাংকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। শরীয়াহভিত্তিক পরিচালিত বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘আরএমজি ফিল্ড অফিসার’ পদে কর্মী নিয়োগে রবিবার (১৩ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি;

পদের নাম: আরএমজি ফিল্ড অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক);

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন করুন দ্রুতই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

৪ বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ করছে সরকার
  • ১১ জুন ২০২৬
নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস: অর্থমন্ত্রী
  • ১১ জুন ২০২৬
কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে শুল্ককর অব্যাহতির…
  • ১১ জুন ২০২৬
নতুন বাজেটে স্বর্ণের ওপর নির্দিষ্ট কর, ভরিতে কত?
  • ১১ জুন ২০২৬
৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ ও ২৩ জেলায় পলিটেকনিক ইনস্…
  • ১১ জুন ২০২৬
মেডিকেল ছাত্রছাত্রীদের জন্য আসছে শিক্ষা ও ব্যাংক ঋণ সুবিধা
  • ১১ জুন ২০২৬
×