নির্দেশনা পেলেই ট্রেনে যাত্রী পরিবহন শুরু, প্রস্তুত রেলওয়ে

২৩ মে ২০২১, ১২:১৯ PM
ট্রেন

ট্রেন © ফাইল ফটো

যাত্রী পরিবহনের জন্য নির্দেশনার অপক্ষোয় রয়েছেন জানিয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার বলেছেন, নির্দেশনা পেলেই আমরা ট্রেনে যাত্রী পরিবহন শুরু করব। আগামীকাল থেকে চালাতে বললে আমরা চালাতে পারব।

আরও পড়ুন লকডাউন বাড়ল ৩০ মে পর্যন্ত, আন্ত:জেলার গণপরিবহন চলবে

যাত্রীবাহী ট্রেন চালাতে তারা প্রস্তুত জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ জারির পর গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। কিন্তু আমাদের প্রস্তুতি রয়েছে যেকোনো সময় যাত্রীবাহী ট্রেন যাত্রীসহ পরিচালনার জন্য। এরই অংশ হিসেবে ট্রেনগুলোর ট্রায়াল রান করা হচ্ছে নিয়মিত।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেন ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ও প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে রেলপথের বিভিন্ন সেকশনে যাত্রীবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে রোববার (২৩ মে) রেলওয়ের পাকশী বিভাগের অধীনে ১৯টি যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হবে যাত্রী ছাড়াই।

আরও পড়ুন আজ মধ্যরাত থেকে দূরপাল্লার গণপরিবহন চলবে

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence