লকডাউন বাড়ল ৩০ মে পর্যন্ত, আন্ত:জেলার গণপরিবহন চলবে

২৩ মে ২০২১, ১১:১৯ AM
করোনায় বিধিনিষেধ

করোনায় বিধিনিষেধ © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ (লকডাউন) আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপণ জারি করেছে সরকার। আর রবিবার (২৩ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালীন সময়ে আন্ত:জেলাসহ সব গণপরিবহণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে যাত্রীসহ সবাইতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

এছাড়া প্রজ্ঞাপনে হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানগুলোতে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।

মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে ৫৬ জন অনুপস্থিত
  • ২১ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬