ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশে দিল কবি নজরুলের শিক্ষার্থীরা

০২ অক্টোবর ২০২৪, ১২:১৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
আটকৃত ছাত্রলীগ কর্মী সরকার রাহাত

আটকৃত ছাত্রলীগ কর্মী সরকার রাহাত © টিডিসি

কবি নজরুল সরকারি কলেজের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম সরকার রাহাত। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

গতকাল (১ অক্টোবর) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। জানা যায়, তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলদারের সাথে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত জুলায়ে কবি নজরুল সরকারি কলেজে সহিংসতার ঘটনায় তাকে আটক করা হয়।

পুলিশে সোপর্দ করার পূর্বে রাহাত সরকার আন্দোলনে হামলায় জড়িত থাকার বর্ণনায় নিজের ভুল স্বীকার করে মুচলেকা প্রদান করেন। মুচলেকাতে তিনি লেখেন— ‘আমি সরকার রাহাত, ২০১৯-২০ শিক্ষাবর্ষের  ইসলামি স্টাডিজ বিভাগের কবি নজরুল সরকারি কলেজের একজন নিয়মিত ছাত্র। আমি শুরু থেকে বাংলাদেশের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমি কলেজ চলাকালীন ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। তখন আমি সাধারণ শিক্ষার্থীদের ওপর সম্মিলিতভাবে হামলা করতাম।’

তিনি আরও লেখেন— ‘আমার হামলায় অনেকে আহত হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরে কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের কাছে আমি আমার বিগত দিনের সকল কুকর্মের জন্য সকল শিক্ষার্থী ও শিক্ষকসহ সকলের কাছে ক্ষমা চাচ্ছি। যদি আমার দ্বারা ও বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল শাখা দ্বারা  কোন শিক্ষার্থীর কোনোরকম ক্ষতি সাধন হয় তার দায়-ভার আমি মাথা পেতে নিব।’

আরও পড়ুন: তরুণ-তরুণীদের প্রতি খোলা চিঠি

মুচলেকায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন সাইদুল ইসলাম, রহুল আমিন ও শিমুল মাহমুদ। এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীতে শিক্ষার্থীরা মুচলেকা নিয়ে সরকার রাহাতকে সুত্রাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল
  • ০৫ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950