ভারতে ইন্টার্নশিপে যাচ্ছেন বাকৃবির ১৩৬ শিক্ষার্থী

০৫ আগস্ট ২০২২, ০১:০৫ AM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৯তম ইন্টার্নশিপ প্রোগ্রামের (৫৬তম ব্যাচের) উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১৪১ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। যার মধ্যে ১৩৬ জন শিক্ষার্থীর ভারতে ইন্টার্নশিপে অংশ নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ভেটেরিনারি অনুষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

জানা যায়, দুই ধাপে বাংলাদেশ ও ভারতে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রোগ্রামটি আগামী ৭ আগস্ট হতে শুরু হয়ে ১ ডিসেম্বরে শেষ হবে।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও ড. রোকসানা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. গোলাম শাহী আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক মো. এরশাদুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টার্নিশিপ প্রোগ্রাম আয়োজক কমিটির সদস্য ড. নাসরিন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, এই পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবাধর্মী। দেশকে এগিয়ে নিয়ে যেতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাকৃবির দক্ষ গ্রাজুয়েটরা কাজ করে যাচ্ছেন।

উপাচার্য আরো বলেন, ভেটেরিনারিয়ানরা দেশে এবং দেশের বাইরে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ইন্টার্নশিপ সম্পন্ন করে অভিজ্ঞতা লাভ করবে। তাদের এই অভিজ্ঞতা দেশের প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ: বাকৃবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close