বশেমুরকৃবিতে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

০৬ জুন ২০২২, ০৬:২৫ PM
বশেমুরকৃবিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম

বশেমুরকৃবিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সপ্তম ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়া এ প্রোগ্রামের উদ্বোধন করেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে অনুষদীয় ডীন প্রফেসর ড. মো. গোলাম হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (এগ্রোভেট) বিপ্লব কুমার সেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ডিন প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগ্রোভেট ডিভিশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অনুষদীয় সকল শিক্ষক, ইন্টার্নশিপ শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950