বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াদ, সম্পাদক মেহেদী 

২৯ এপ্রিল ২০২২, ০৭:১৪ PM
সভাপতি বামে, সম্পাদক ডানে

সভাপতি বামে, সম্পাদক ডানে © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসানকে দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এক বছরের জন্য গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ইমরান সিদ্দিকী প্রান্তর, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম খান লিমন, আবু রায়হান মিথুন, হুমায়ুন আহমেদ শোভন ও তাজরিন আক্তার কথা, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হায়দার মিফতা, ইশরাত জাহান রিজা, সজীব চন্দ্র সরকার ও তানজিনা শিকদার প্রিয়া। 

সাংগঠনিক সম্পাদক নিলয় মজুমদার, দিপক হালদার, শেখ রুমি মেহেদি জয়, তমাল আহমেদ আনন্দ, মো. মুশফিকুর রহমান ও আসাদুজ্জামান পিয়াল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদ খান মিলন।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬