দুই অধ্যাপককে অশালীন ভাষায় গালি সিকৃবি ভিসির, আন্দোলনে শিক্ষকেরা

০৫ এপ্রিল ২০২২, ০৪:৩৮ PM
শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকদের মানববন্ধন © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের দুর্ব্যবহারের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। গণতান্ত্রিক শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার প্রতিনিয়ত শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। যার ধারাবাহিকতায় গত শনিবার দুইজন অধ্যাপককে অশালীন ভাষায় গালি দেন তিনি। এই বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝে। 

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক জানান, বর্তমানের ভিসি বিশ্ববিদ্যালয়ে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন। দায়িত্বে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন করতে পারেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যে ভাষায় কথা বলেন কিংবা আচরণ করেন তা ভদ্রসমাজে কাম্য নয়। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের আচরণের সুষ্ঠু বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। 

গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোশাররফ হোসেন সরকারের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম এম মাহবুব আলম, প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলাম, প্রফেসর জামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ। মানববন্ধন কর্মসূচি শেষে পরবর্তী কর্মসূচি নির্ধারণে শিক্ষকেরা জরুরি সভায় বসবেন বলে জানা গেছে। 

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬