ক্যান্সার আক্রান্ত বিশ্ববিদ্যালয়ছাত্রী মারিয়া, প্রয়োজন ৫ লাখ টাকা

১০ ডিসেম্বর ২০২১, ১০:৫৮ AM
ক্যান্সার আক্রান্ত বিশ্ববিদ্যালয়ছাত্রী মারিয়া

ক্যান্সার আক্রান্ত বিশ্ববিদ্যালয়ছাত্রী মারিয়া © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী মারিয়া সাকী। বিশ্ববিদ্যালয়ের ৭৩তম ব্যাচের এই ছাত্রী বিরল জাতীয় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা। অর্থের অভাবে পারছেন না চিকিৎসা চালিয়ে নিতে। তার আছে পাঁচ বছর বয়সী একটি শিশু সন্তান।

গত শুক্রবার (৩ ডিসেম্বর) তার প্রথম অস্ত্রপ্রচার সম্পন্ন হয়। যার মাধ্যমে তার দুটি কার্সিনয়েড টিউমার অপসারণ করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে মারিয়ার বাম পাশের ফুসফুসে আরও ক্যান্সারবাহী টিউমার রয়েছে। টানা অপারেশনে মৃত্যুঝুঁকি থাকায় আপাতত সার্জারীর কাজ বন্ধ রয়েছে।

চিকিৎসকরা বলছেন, টিউমারগুলোকে সার্জারীর মাধ্যমে অপসারণ না করলে ক্যান্সার শরীরে দ্রুত ছড়িয়ে পড়বে। অপারেশনের সামগ্রিক চিকিৎসা ব্যবস্হা ব্যায়বহুল হওয়ায় তা বহন করা তার এবং তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

উল্লেখ্য, সে গত ৫ বছর ধরে অসুস্থ কিন্তু রোগ ধরতে না পারায় সঠিক চিকিৎসা করাতে পারেননি। বর্তমান তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে।  তাই তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে ক্যান্সারের চিকিৎসায় অপারেশনের খরচ চালানোর জন্য আপনাদের সবার সহযোগীতা কামনা করেছেন।

সাহায্য পাঠাতে যোগাযোগ করুন: 

এ/সি: ০৩৭১১২০১৭১৪৪৩, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর কৃষি মার্কেট শাখা।

বিকাশ: ০১৯৩১০৫৩১১২( পার্সোনাল),

রকেট: ০১৫৩৮৮২৪০৯৩।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950