না ফেরার দেশে বাকৃবি সাবেক উপাচার্য অধ্যাপক ফারুক

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৪ PM
বাকৃবি সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ মোহাম্মদ ফারুক

বাকৃবি সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ মোহাম্মদ ফারুক © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ মোহাম্মদ ফারুক ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার রাত দুইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

জানা যায়, তিনি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাকৃবির উপাচার্যের দ্বায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করে বাকৃবিতে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্র হতে পি. এইচ. ডি. ডিগ্রি অর্জন করে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের বিভাগীয় প্রধান, অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।

মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬