বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় শেকৃবি অধ্যাপক ড. হাছানুজ্জামান

১৫ নভেম্বর ২০২০, ০১:১৬ PM
অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান

অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের মধ্যে তালিকাভুক্ত হয়েছেন। গবেষণাপত্রের সাইটেশনের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষকদের প্রকাশিত একটি রিপোর্টে এ তালিকাভুক্তি করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রায় এক লাখ ৫৯ হাজার ৬৮৩ জন বিজ্ঞানীর তালিকা করা হয় রিপোর্টে। এতে ড. মীর্জা হাছানুজ্জামান ‘প্ল্যান্ট বায়োলজি এন্ড বোটানি’ ক্যাটাগরিতে তলিকাভুক্ত হন। বাংলাদেশ থেকে এ তালিকায় স্থান করে নেয়া ২৬ জনের মধ্যে অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান অন্যতম। তার বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ১৪৮টি প্রকাশনা রয়েছে।

স্কোপাস ডাটাবেজ অনুযায়ী, তার সাইটেশন সংখ্যা ছয় হাজারের অধিক। তিনি ২০১৭ সালে পোস্ট ডক্টোরাল গবেষণার জন্য অস্ট্রেলিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এন্ডেভার রিসার্চ ফেলোশিপ অর্জন করেন। ২০১৫ সালে জাপানিজ সোসাইটি ফর প্রমোশন অফ সায়েন্স (জেএসপিএস) ফেলোশিপ এবং ২০০৯ সালে মনবুকাগাকশু বৃত্তি লাভ করেন। জীব বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে দি ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬