বাকৃবিতে তিন অনুষদের নতুন ডিন নিয়োগ

০১ জুলাই ২০২০, ০৬:৩০ PM
বাম থেকে ড. মির্জা আবুল হাশিম, ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া ও ড. মো. আব্দুর রহিম

বাম থেকে ড. মির্জা আবুল হাশিম, ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া ও ড. মো. আব্দুর রহিম © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১ জুলাই তাঁরা দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপপরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।

তিনি জানান, নতুন ডিন হিসেবে ভেটেরিনারি অনুষদে সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মির্জা আবুল হাশিম, কৃষি অনুষদে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং পশুপালন অনুষদে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদেরকে আগামি দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অন্য এক বিজ্ঞপ্তি জানানো হয়, ডিন কাউন্সিলের নতুন আহবায়ক হিসেবে কৃষি প্রকৗশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬