মস্তিষ্কে রক্তক্ষরণে শেকৃবি ছাত্রের মৃত্যু

০৮ জুন ২০২০, ০৬:৩৯ PM

© সংগৃহীত

মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেইন স্ট্রোকের কারণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী আশিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৮ জুন) দুপুর ১টায় ব্রেইন স্ট্রোক করলে প্রথমে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থা গুরুতর হলে রাজশাহী হাসপাতালে যাওয়ার পথে এম্বুল্যান্সে তিনি মারা যান।

শেকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মোঃ বশিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিকুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। এক শোকবার্তায় তিনি মেধাবী এ ছাত্রের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, আশিকুর রহমানের বাড়ি পাবনা সদর উপজেলার দ্বীপচর এলাকায়। তাঁর বাবার নাম মরহুম কালাম মোল্লা। তিনি শেকৃবির কৃষি অনুষদের লেভেল-২, সেমিস্টার-২ এর শিক্ষার্থী ছিলেন।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬