বশেমুরকৃবির অনলাইন ক্লাস শুরু কাল

৩১ মে ২০২০, ০৯:১১ PM

© সংগৃহীত

আগামীকাল সোমবার (১ জুন) থেকে অনলাইনে পাঠদান শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। এ জন্য আজ রোববার বশেমুরকৃবির ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক মো. রফিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবির ভিসি মো. গিয়াস উদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ ও ডিন অধ্যাপক মো. আবুল হোসনে মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, করোনাভাইরাস মহামারীতে অন্যান্য অনেক কিছুর মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা কার্যক্রমে গতি আনতে অনলাইন পদ্ধতির বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির ক্লাস অনলাইনে চালু করা হচ্ছে।

প্রশিক্ষণে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. তোফাজ্জল ইসলাম, অধ্যাপক শহীদুল হাসান, জিএম মনিরুল আলম, মাইনুল হাসান এবং প্রকৌশলী সাজিদুল ইসলাম।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬