শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করল শেকৃবি

২৩ ডিসেম্বর ২০১৯, ০৫:৫২ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীদের জন্য চালু হলো স্বাস্থ্য বীমা। ৪ বছরে এক হাজার টাকার প্রিমিয়াম জমা দিয়ে বীমা কার্ডধারী শিক্ষার্থীরা অসুস্থ্য কিংবা দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে প্রতি রাতের জন্য পাবে তিন হাজার টাকা করে বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা।

এছাড়া ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হাসপাতাল সমূহে মেডিসিন ও মেডিকেল টেস্টের ক্ষেত্রে ৩ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট প্রাপ্ত হবে শিক্ষার্থীরা। এ সংক্রান্ত একটি চুক্তি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। শেকৃবি’র পক্ষে থেকে ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন।

রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, এডিশনাল ডাইরেক্টর মো. তরিকুল ইসলাম এবং জেনিথের পক্ষে জিএম আব্দুর রহমান, এজিএম মো. আনোয়ার হোসেন সরকার চুক্তি সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বীমা আওতা ২০২০ সালের ভর্তি শিক্ষার্থীরা অন্তর্ভুক্তির হয়েছে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ছাত্রত্বের বাকী সময়ের জন্য আনুপাতিক হারে নির্ধারণ করা হবে এবং বীমা কাভারেজও আনুপাতিক হারে প্রদান করা হবে। প্রতিটি স্বাস্থ্য সেবা কার্ডের জন্য ৫০ টাকা চার্জ ধরা হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলননের …
  • ১৪ মার্চ ২০২৬
নওগাঁয় ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ: পানি কি হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র?
  • ১৪ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের
  • ১৪ মার্চ ২০২৬
নেত্রকোনায় ক্রেতাদের পদভারে জমজমাট ঈদ বাজার
  • ১৪ মার্চ ২০২৬
সব ধর্মের মানুষ মিলেই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ: প্রধানমন্ত…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081