বাকৃবিতে গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

২১ ডিসেম্বর ২০১৯, ০৪:২৭ PM
কর্মশালা

কর্মশালা © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গাভী পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের আয়োজনে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকল্প পরিচালক এন্ড কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এস এম লুৎফুল কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পিএইডডি ফেলো ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ শাহিনূর ইসলাম ও পিএইচডি ফেলো ডা. নাজমুল হক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকল্পের রিসার্চ সহযোগী ডা মো. আরিফ। এসময় ২৫ জন খামারী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে।

কর্মশালায় প্রকল্প পরিচালক এন্ড কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির বলেন, আমরা এই প্রকল্পের অধীনে দুটি জুনোটিক (প্রাণী থেকে মানুষে সংক্রামিত হয়) রোগ নিয়ে কাজ করছি। এজন্য আমরা ময়মনসিংহ ও ঢাকা জেলা হতে ৩০০ খামারীর তালিকা করেছি। সেসব খামার পরিদর্শন করেছি এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। খামারিদের সচেতনতা করেছি। প্রকল্পের অংশ হিসেবে খামারীদের সচেতনতা সৃষ্টিতে তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে খামারিদেরকে গাভী পালনের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও খামার পরিচালনা সম্পর্কে জানানো হবে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নাজিম আহমাদ বলেন, গরুর স্বাস্থ্য দেখেই সে দেশের মানুষের স্বাস্থ্য সহজে অনুমান করা যায়। জুনোটিক রোগে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকেন খামারিরা কারণ তারা সরাসরি খামারের সংস্পর্শে থাকে। এজন্য খামারীদের বেশি সচেতন হতে হবে।

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence