বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

৪ দাবিতে ২ অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জন

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০১ PM
মানববন্ধন

মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছয়টি অনুষদের দুটিতেই বন্ধ ক্লাস-পরীক্ষা। চারটি পৃথক দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা।

এছাড়া রবিবার দুপুর ১টায় পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে মানববন্ধন করেছে পশুপালন অনুষদ এবং উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা।

জানা যায়, বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে কৃষি প্রকৌশল টেকনিক্যাল ক্যাডার পদ সৃষ্টি ও কৃষি অধিদপ্তরে কৃষিভিত্তিক অন্যান্য বিষয়ের মতো কৃষি প্রকৌশলীদের জন্য আলাদা শাখা চালু করার দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদেও নন সকল বর্ষের শিক্ষার্থীরা।

অপরদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নতুন অর্গানোগ্রামে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদ সৃষ্টি এবং পশুপালন ও পশু-চিকিৎসা পেশার জন্য স্বতন্ত্র দুটি অধিদপ্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে পশুপালন অনুষদের সকল বর্ষের শিক্ষার্থীরা। এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন উভয় অনুষদের ছাত্রনেতারা।

তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬