৫৮ বছরে ৪৭ হাজার কৃষি গ্রাজুয়েট তৈরি করেছে বাকৃবি: উপাচার্য

প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান

প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেছেন, ৫৮ বছরে এ বিশ্ববিদ্যালয় মোট ৪৭ হাজার কৃষি গ্রাজুয়েট তৈরি করেছে। যারা আজ দেশের সকল জায়গায় ছড়িয়ে আছে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে কৃষিতে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি আমরা। ভবিষ্যতে দেশের কৃষির উন্নয়নে যত চ্যালেঞ্জই আসুক না কেন তা সম্মিলিত ভাবে আমাদের মোকাবেলা করতে হবে।

রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপাচার্যের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হ্যালিপ্যাডে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধনী ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, নদীতে পোনা অবমুক্তকরণ এবং ফলজ ও বনজ গাছের চারা বিতরণ সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটি।

ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

 

প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের র‌্যালি

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধনী পর এক বর্ণাঢ্য র‌্যালি হ্যালিপ্যাড চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন অংশ নেয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত এবং পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জার্মপ্লাজম সেন্টারের সহযোগিতায় স্থানীয় কৃষকদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস বাস্তবায়ন উপ-কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence