বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখতে শিখিয়েছে: শেকৃবি উপাচার্য

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাঁর চিন্তা চেতনায় সব সময় ছিল বাংলা, বাঙালি ও বাংলাদেশ। তিনি বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। তিনি সারাবিশ্বের মুক্তিকামী মানুষদের পথ দেখিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কেন্দ্রীয় মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে মর্যাদার সহিত উপস্থাপন করেছিলেন। তিনি বাঙালির ভাগ্য নির্ধারণের জন্য তাঁর সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, নীল দলের সভাপতি অধ্যাপক নূরু মোহাম্মদ রহমতউল্লাহ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. চেীধুরী এম সাইফুল ইসলাম।

দিবসটি উপলক্ষে এর আগে সকাল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা গোল চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত ও শোক পতাকা উত্তোলন করে শোক দিবসের কর্মসূচির উদ্বোধন করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে এতে অংশ নেয়। এরপর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও স্টাফ কোয়ার্টার মসজিদে ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে কোরআন খানি আয়োজন করা হয় ।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলননের …
  • ১৪ মার্চ ২০২৬
নওগাঁয় ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ: পানি কি হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র?
  • ১৪ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের
  • ১৪ মার্চ ২০২৬
নেত্রকোনায় ক্রেতাদের পদভারে জমজমাট ঈদ বাজার
  • ১৪ মার্চ ২০২৬
সব ধর্মের মানুষ মিলেই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ: প্রধানমন্ত…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081