শেকৃবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি

১৪ আগস্ট ২০১৯, ০৬:০৯ PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আগামীকাল বৃহস্পতিবার। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন।

দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিট বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা গোল চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর দুপুর ২ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও তবারক বিতরণ করা হবে। এ ছাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও স্টাফ কোয়ার্টার জামে মসজিদে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলে আয়োজন করবে শেকৃবি প্রশাসন।

ট্যাগ: শেকৃবি
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে দেওয়ার …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হাসপাতালের এক কিমির মধ্যে স্থাপন করা যাবে না ক্লিনিক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ শুরু ১ অক্টোবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের পরিকল্পনা সরকার ও ইউজিসির, চ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬