বায়ুদূষণ রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই: গাকৃবি ভিসি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান © ফাইল ছবি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, বায়ুদূষণ রোধে পর্যাপ্ত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচি পরিবেশ সূরক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ। নিরাপদ ও নির্মল নগরী গড়ে তুলতে গাকৃবি সমন্বিত উদ্যোগে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

সোমবার (২১ সেপ্টেম্বর) গাকৃবি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের ওপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব চিহ্নিতকরণ এবং গাজীপুর নগরীকে দূষণমুক্ত রাখতে দিনব্যাপী নীতি সংলাপ (পলিসি ডায়ালগ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি. রোজারিও।

অনুষ্ঠানে গাকৃবির ডিন, পরিচালক ও শিক্ষকবৃন্দ, গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, যুব ফোরামের প্রতিনিধিবর্গ, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। 

অনুষ্ঠানের শুরুতে শিশু ফোরামের প্রতিনিধিরা অতিথিদের হাতে বৃক্ষের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন। টঙ্গী আরবান প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মানস বিশ্বাসের স্বাগত বক্তব্যের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ও প্রক্টর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি পরিবেশ দূষণের বিভিন্ন কারণ, শিশুদের ওপর এর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন।

পরে পাঁচজন প্যানেলিস্টের অংশগ্রহণে প্যানেল আলোচনা এবং প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, ব্যক্তি পর্যায়ে সৃষ্ট আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সামষ্টিক দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব। গাজীপুর জেলা প্রশাসন অংশীজনদের নিয়ে পার্টনারশিপের মাধ্যমে শিশুদেরসহ সবার জন্য একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী গড়ে তুলতে কাজ করতে আগ্রহী। বক্তব্যে তিনি ভালো পরিবর্তনের সূচনা নিজ নিজ জায়গা থেকে করার আহ্বান জানান। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি রোজারিওর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নীতি সংলাপের সমাপ্তি ঘটে।

অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950