ধর্মান্তরিত আবু বকর ক্যাম্পাসে হাঁটতেও ভয় পাচ্ছেন

০৭ আগস্ট ২০১৯, ০৪:৩৩ PM

হিন্দুধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্মান্তরিত হওয়ার ঘটনা জানাজানি হলে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন সিদ্দিক। বর্তমানে তিনি ক্যাম্পাসে নিরাপদে চলাফেরা ও সুষ্ঠুভাবে পড়াশোনা চালানোর বিষয়ে উদ্বিগ্ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওমুসলিম মো. আবু বকর সিদ্দিক বিশ্বদ্যালয়ের কৃষি অনুষদের ২য় বর্ষ এবং শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী। তার পূর্বের নাম ছিল বাসুদেব চন্দ্র দাস। প্রায় ছয় বছর আগে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হন। কিছুদিন আগে ধর্মান্তরিত হওয়ার খবর তার পরিবারের লোকজন জানতে পারে। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে তার বাবা, চাচা মাইক্রোবাস নিয়ে বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় তাকে শাহজালাল হলের সামনে একই হলের শিক্ষার্থী বাকৃবি সনাতন সংঘের সাধারণ সম্পাদক অঙ্কুর বণিক, সূর্য, পার্থ লস্কর ও সঞ্জিব সরকারকে সাথে নিয়ে জোরপূর্বক আবু বকর সিদ্দিককে মাইক্রোবাসে তুলে দেয়। পরে তার বাবা তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় সনাতন ধর্মে ফিরে আসতে বলেন। কিন্তু পরদিন দুপুরে তিনি বাড়ি থেকে পালিয়ে মঙ্গলবার ক্যাম্পাসে চলে আসেন।

তিনি ২০১৩ সাল থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তেন। একপর্যায়ে তিনি ইসলামের উপর বিশ্বাস স্থাপন করেন এবং পরে কালিমা পাঠ করে মুসলমান হন। গত জুন মাসে তিনি জেলা ময়মনসিংহের নোটারী পাবলিক সম্মুখে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে এভিটডেবিট করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, আবু বকরকে ময়মনসিংহ কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করতে পাঠিয়েছি। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ট্যাগ: বাকৃবি
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close