বাকৃবির ডেপুটি লাইব্রেরিয়ান বরখাস্ত

০১ আগস্ট ২০১৯, ০৬:৪৫ PM

© ফাইল ফটো

সহকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডেপুটি লাইব্রেরিয়ান মো. এমদাদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার থেকে এ বরখাস্তাদেশ কার্যকর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান কৃষিবিদ মো. আবদুল বাতেনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন সহকর্মী মো. এমদাদুল হক। পরে আবদুল বাতেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অভিযোগ দাখিল করেন। রেজিস্ট্রার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তকে সাময়িকভাবে বরখাস্তাদেশ দেন।

অভিযুক্ত লাইব্রেরিয়ান এমদাদুল হক বলেন, আমি অন্যায় করে থাকলে আমাকে শাস্তির আওতায় আনা হোক। কিন্তু আমার কোন বক্তব্য না নিয়ে, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে আমাকে শাস্তির আওতায় আনা তো ন্যায় বিচার হতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, অভিযুক্তকে শোকজ ও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মাঝে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close