বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড. আদহাম

০৫ আগস্ট ২০২৬, ০৮:১২ AM
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আদহাম দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সহসভাপতি হিসেবে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা নির্বাচিত হয়েছেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক-১ উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, যুগ্ম-সম্পাদক-২ পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, দপ্তর ও প্রচার সম্পাদক সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম জি মোস্তফা আমিন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কাদের খান। 

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান (কৃষি রসায়ন), অধ্যাপক ড. মো. আবুল হাশেম (এনিমেল সায়েন্স বিভাগ), অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা (পদার্থ বিজ্ঞান), অধ্যাপক ড. হুমায়ূন কবির (কৃষি অর্থনীতি), অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক (গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট), অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান (ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস), অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া (ফিজিওলজি), অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর (মৃত্তিকা বিজ্ঞান) এবং অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী (ডেইরি সায়েন্স)। 

পদাধিকার বলে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক (একোয়াকালচার), অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান (কৃষিতত্ত্ব), অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার (ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস) এবং অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার (কৃষি সম্প্রসারণ শিক্ষা)।

এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬