কর্মচারিদের হল থেকে বের করে দিলো শিক্ষার্থীরা

২৯ জুলাই ২০১৯, ০৭:৪৩ PM

প্রভোষ্টের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলের কর্মচারিদের হল থেকে বের করে দিয়েছে ওই হলের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে।

হলের শিক্ষার্থীদের অভিযোগ, শহীদ শামসুল হক হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মো. আল মামুন গত বছরে দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত হলে আসেন না। এমনকি হলের হাউস টিউটররাও হলের বিভিন্ন কর্মকান্ডের তদারকিতে থাকেন না। এদিকে হলে ১ম বর্ষের তিন শিক্ষার্থীর জ্বরে আক্রান্ত হওয়ায় ডেঙ্গু আতঙ্কে ক্ষুব্ধ হয়ে ওঠে অন্যান্য শিক্ষার্থীরা। হলে মশা নিরোধক স্প্রে নিয়মিত না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ক্ষুব্ধ হয়ে শেষে কর্মচারীদের হল থেকে বের করে দেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে ওই হলের ছাত্রলীগ সভাপতি মো. সেন্টু রহমান বলেন, হলের বিভিন্ন সমস্যায় প্রভোষ্টকে সময়মত হলে পাওয়া যায় না। শিক্ষার্থীদেরকে নিজেদের গিয়ে কর্মচারিদের বিভিন্ন কাজের বিষয়ে বলতে হয়। বিভিন্ন সময় হলের পানির সমস্যা, ঝোপঝাড় পরিষ্কার না করা সহ শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করেন না তিনি।

এ বিষয়ে প্রভোষ্ট অধ্যাপক ড. মো. আল মামুন বলেন, বিভিন্ন ব্যস্ততায় থাকলেও হলের কোনো কাজই কখনো বিঘ্ন হতে দিই না। গতকালও হলে মশা নিরোধক ব্লিচিং পাউডার স্প্রে করা হয়েছে। শীঘ্রই হল নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে বসে প্রশাসনের সহায়তায় হলে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করবো।

হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে দেওয়ার …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হাসপাতালের এক কিমির মধ্যে স্থাপন করা যাবে না ক্লিনিক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ শুরু ১ অক্টোবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের পরিকল্পনা সরকার ও ইউজিসির, চ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬