শেকৃবিতে সীড টেকনোলজি কোর্সে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা

২৩ জুলাই ২০১৯, ১২:২৩ PM

© ফাইল ছবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধীনস্থ ইনস্টিটিউট অব সীড টেকনোলজীতে এম. এস সীড টেকনোলজি কোর্সে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আজ ২৩ জুলাই থেকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন ফরম সরাসরি অথবা ডাকযোগে পরিচালক, ইনস্টিটিউট অব সীড টেকনোলজি অফিসে জমা দিতে হবে। আবেদন ফরমের সাথে সকল শিক্ষাগত সার্টিফিকেট, মার্কশীটের সত্যায়িত ফটোকপিসহ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্র ও ৩কপি পাসপোর্ট সাইজের ছবি সংযোজন করতে হবে। চাকুরীরত বৃত্তিপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফরমের সাথে সংশ্লিষ্ট নিয়োগ কর্তার নিকট হতে অনুমতিপত্র সংযোজন করতে হবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এছাড়া মেধা ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ১ আগস্ট পরিচালক, ইনস্টিটিউট অব সীড টেকনোলজি অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা পরিচালক, ইনস্টিটিউট অব সীড টেকনোলজি অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কর্তৃপক্ষে সিদ্ধান্ত অনুযায়ী এম. এস আবেদন ফরম পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীগনকে ৪ থেকে ৫ জুলাই ২০১৯ তারিখের মধ্যে ভর্তির কার্যাদি সম্পন্ন করতে হবে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস আগামী ১৯ আগস্ট থেকে শুরু হবে।

আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বোয়িং কেনার চুক্তি হতে পারে: …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬