বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

২০ জুলাই ২০১৯, ০৪:২৯ PM

© টিডিসি ফটো

বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় সৎস্য সপ্তাহ-১৯ উদযাপন করা হয়েছে। শনিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান।

মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র নদে গিয়ে শেষ হয়। পরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় মৎস্য উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালিয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুর রউফ। এসময় ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, মৎস্যবিজ্ঞানী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সেক্টরের উন্নয়নে মৎস্যবিজ্ঞানী, শিক্ষক, খামারী সবাইকে একযোগে কাজ করতে হবে। যেসব গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে সেগুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণ করলে মৎস্য সেক্টর আরো এগিয়ে যাবে। সকল জলাশয়কে মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে।

পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950