কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা

১৮ জুলাই ২০১৯, ০৭:২৫ PM

© টিডিসি ফটো

দেশের পাঁচটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিসংশ্লিষ্ট দুইটি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহাম্মদেসহ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন।

এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে। পর্যায়ক্রমে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুলাই সমন্বিত ভর্তি পরীক্ষা তারিখ চূড়ান্ত করা হবে।

কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‘জাতীয় প্রেসক্লাব থেকে মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে’
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্যারোলে মুক্তি, হাতকড়া পরেই মায়ের শেষ বিদায়ে দুই আওয়ামী লী…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
১১ মাস লাভ করেন, রোজার মাস বাদ রাখেন: ব্যবসায়ীদের উদ্দেশ্যে…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
একুশ মানেই আত্মসম্মান ও আত্মত্যাগের প্রেরণা: চুয়েট উপাচার্য
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের পিঁড়িতে বসে হাদি হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনায় ট্রান্সপোর্ট এজেন্সি ও ফার্মেসি থেকে অবৈধ স্পিরি…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬