ঈদুল আজহা উপলক্ষে গাকৃবি ভিসির শুভেচ্ছা বার্তা

২৮ মে ২০২৬, ০১:২৭ AM
অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং মানবদিবস শ্রমিকসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন।

বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও আত্মশুদ্ধির এক চিরায়ত ক্ষণ। এই উৎসব আমাদের হৃদয়ে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। ব্যক্তি, পরিবার ও সমাজের কল্যাণে আত্মত্যাগের যে মহান আদর্শ ঈদুল আজহা আমাদের সামনে তুলে ধরে, তা মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।

তিনি গাকৃবি পরিবারসহ সকলের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন কামনা করে আরও বলেন, পবিত্র ঈদের মহিমান্বিত দ্যুতির মাধ্যমে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মধ্য দিয়েই একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

ভাইস-চ্যান্সেলর মহান আল্লাহর দরবারে সকলের স্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদুল আজহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, প্রশান্তি ও নতুন সম্ভাবনার বার্তা—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে তিনি দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং ঈদের চেতনা সকলের মাঝে মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমকে উজ্জীবিত করবে এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬