শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ৬৪ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ PM
শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি © টিডিসি ফটো

মহান জাতীয় নেতা, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে|

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ-এর নেতৃত্বে শেকৃবি ক্যাম্পাসে অবস্থিত শের-ই-বাংলার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়| এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন|

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাসযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থিত শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মাজারে গমন করে পুনরায় পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে| দোয়া মাহফিলে এ মহান নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়|

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহেল বাকী, অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ|

উল্লেখ্য, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ইস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা পরবর্তীতে ২০০১ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়|

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9