বাকৃবিতে কেবি কলেজের নবীনবরণ

০৩ জুলাই ২০১৯, ০৪:০১ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

কেবি কলেজের অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, অধ্যাপক ড. মো. আজহারুল হক এবং সানজিতা সামীম। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

এ বছর কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ৭৭৮ জন এবং ব্যবসা বিভাগে ১৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান কলেজের অধ্যাপক মো সাখাওয়াত হোসেন।

বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬