বাকৃবিতে জামালপুর-শেরপুর জেলা সমিতির ইফতার মাহফিল

২১ মে ২০১৯, ০৯:০৪ PM
ইফতার মাহফিলে জেলার নেতৃবৃন্দ

ইফতার মাহফিলে জেলার নেতৃবৃন্দ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জামালপুর-শেরপুর জেলা সমিতির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ওই নবীনবরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জামালপুর-শেরপুর জেলা সমিতির অর্থ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি ড. মো. আবুল হাসেমের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন- অর- রশিদ, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা এবং কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবির।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়া সমিতির নতুন শিক্ষকদের এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬