শেকৃবির শিক্ষার্থীদের বিদেশে গবেষণার দ্বার উন্মোচিত : নেপথ্যে উপাচার্য

৩০ নভেম্বর ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১১:১৬ AM
চীনে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্সে ড. মো. আব্দুল লতিফ

চীনে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্সে ড. মো. আব্দুল লতিফ © টিডিসি ফটো

সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কীটতত্ত্ববিদ ড. মো. আব্দুল লতিফ চীনে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন।

চীনে অনুষ্ঠিত ৩য় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ সম্মেলনের মূল লক্ষ্য ছিল চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং অ্যাকাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলা।

ড. আব্দুল লতিফ বলেন, ‘সম্মেলনে উল্লিখিত দেশগুলির অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিচালকদের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। বিশেষভাবে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও অ্যাকাডেমিক গবেষণার সুযোগ বৃদ্ধি করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।’

সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষা ক্ষেত্রের অভিজ্ঞতা, গবেষণা এবং শিক্ষা বিনিময় প্রোগ্রাম সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থাপিত এই সম্পর্ক ভবিষ্যতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিশিষ্ট কীটতত্ত্ববিদ প্রফেসর আব্দুল লতিফ আরও বলেন, সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে নতুন পদক্ষেপ নেওয়া হবে। 

এদিকে বিএনপির চেয়ারপারসনের গুরুতর অসুস্থ হওয়ার সংবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় তার সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরত আসেন, কারণ উনি জিয়া পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান এর ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন।

বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9