বাকৃবি অফিসার পরিষদের পদোন্নতিসহ ৫ দফা দাবি

১৩ মে ২০১৯, ০৫:২৯ PM
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি অফিসের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি অফিসের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন © রাকিবুল হাসান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত কর্মকর্তাদের গ্রহণযোগ্য পদোন্নতির নীতিমালা প্রণয়ন, চাকুরীর বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ। সোমবার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি অফিসের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অফিসার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান আলমগীর। এসময় তিনি এডিশনাল রেজিস্ট্রার অথবা সমমান পদে অধিষ্ঠিত কর্মকর্তাদের উচ্চতর গ্রেডের স্কেল প্রদান, শাখা প্রধানদের স্কেলসহ অন্যান্য কর্মকর্তাদের স্কেল ও পদবী সংক্রান্ত জটিলতা নিরসন ও কর্মকর্তাদের বাসা বরাদ্দের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করারও দাবি জানান।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিলেও দাবির বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। প্রশাসন দাবিসমূহের বিষয়ে পরবর্তী সিন্ডিকেট মিটিংয়ে যথাযথ পদক্ষেপ না নিলে সামনে আরো কঠোর আন্দোলন করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তাদের সমস্যা নিরসনে আন্তরিক। সামনে সিন্ডিকেট মিটিংয়ে দাবিসমূহ নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close