বাকৃবি কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ PM
বাকৃবি-তে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা

বাকৃবি-তে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড প্রতিরোধ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাবল্যাবের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহামসহ লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারীরা। কর্মশালার উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান ফৌজিয়া আক্তার।

আরও পড়ুন: বিশ্ব নদী দিবস আজ

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন শাখার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মূর্শেদের নেতৃত্বে ৮ জন ফায়ার ফাইটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। এতে গ্যাস চুলা ও সিলিন্ডারের আগুন নেভানো, বৈদ্যুতিক তারের আগুন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে মহড়া সফলভাবে সম্পন্ন হলে ভারপ্রাপ্ত উপাচার্য গ্রন্থাগারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9