নদী রক্ষার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

১৯ এপ্রিল ২০১৯, ০২:৫৮ PM
 নদী রক্ষার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

নদী রক্ষার দাবিতে বাকৃবিতে মানববন্ধন © টিডিসি ফটো

ব্রহ্মপুত্র নদসহ সকল নদী দখল, দুষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ বাকৃবি শাখা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে গ্রীন ভয়েসের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মানববন্ধন করা হয়।

‘গ্রীন ভয়েস’ বাকৃবি শাখার সমন্বয়ক শাহরিয়ার নাফিজের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ-সমন্বয়ক অয়ন দে এবং কার্যকরী সদস্য ফিজা জন্নাত। এছাড়াও মানববন্ধনে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা দেশের সকল নদী দখলমুক্ত, দূষণ বন্ধ ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গ্রীন ভয়েসের পরিবেশ ব্যবস্থার সংরক্ষণ ও উন্নয়নে নিয়োজিত একটি স্বেচ্ছাব্রতী সামাজিক সংগঠন। প্রকৃতি ও মানুষের সম্পর্ক স্থিতিশীল করা, চলমান ও সম্ভাব্য পরিবেশ বিপর্যয়ে মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষায় উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সমাজকে সচেতন ও সুসংগঠিত করা গ্রীন ভয়েসের প্রধান লক্ষ্য।

মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রামেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৭ দালালের বিভিন্ন মেয়াদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬