বাকৃবি লিও ক্লাবের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক ইফতি

১৮ জুলাই ২০২৫, ১১:০২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বাকৃবি লিও ক্লাবের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক ইফতি

বাকৃবি লিও ক্লাবের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক ইফতি © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'লিও' ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রাকিব হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এ.এস.এম মুশফিকুর রহিম ইফতি। শুক্রবার (১৮ জুলাই) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

নব গঠিত কমিটির ক্লাব উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির। কমিটির অন্য সদস্যরা হলেন- সদ্য সাবেক সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি সুজাউদ্দৌলা সৈকত ও কোষাধ্যক্ষ সুমাইয়া আক্তার মিম।

উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাব আন্তর্জাতিকভাবে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে। বর্তমানে বাকৃবিতে অধ্যয়নরত নেপালি, মালয়েশিয়ানসহ ৩০ এরও অধিক বিদেশি শিক্ষার্থী এই ক্লাবের সাথে যুক্ত রয়েছে।

 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬