ওয়াসিম হত্যায় সিকৃবি প্রক্টরের মামলা দায়ের

২৫ মার্চ ২০১৯, ০৮:৩০ PM

© সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিমকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড এ অভিযোগে মামলা অভিযোগ দায়ের করেন। (মামলা নং-২২, তারিখ ২৫/৩ ২০১৯ইং, ধারা ৩০২/৩৪)।

মামলায় বাস চালক জুয়েল আহমদ, হেলপার মাসুক মিয়া ও সুপারভাইজার শেফুল মিয়াকে আসামী করা হয়েছে। এর মধ্যে সুপারভাইজার এখনও পালাতক রয়েছে।

ঘটনার সময় নিহত ওয়াসিমের সঙ্গে থাকা ১০জন শিক্ষার্থীকে সাক্ষী করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাস থেকে ঢাকা-সিলেট রোডের শেরপুর এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার তাকে ধাক্কা ‍দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং হেলপারকে আটক করে।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬