নারী দিবস উপলক্ষে বাকৃবিতে সাইকেল র‌্যালি

০৮ মার্চ ২০১৯, ০৭:১৩ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী দিবসে শিক্ষার্থীদের একাংশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী দিবসে শিক্ষার্থীদের একাংশ © রাকিবুল হাসান

উইমেন সাইক্লিং ক্লাব অফ বিএইউর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপেড থেকে ওই সাইকেল র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটির উদ্বোধন করেন নান্দাইল উপজেলার সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান।

সাইকেল র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক অতিক্রম করে আবার হ্যালিপেডে এসে শেষ হয়। এরপর ‘কৃষি শিক্ষার নারী: বর্তমান প্রেক্ষিতে ও ভকিষ্যৎ পরিকল্পনা’ আলোচ্য বিষয়কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সাইকেল র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সাইক্লিং ক্লাবের সভাপতি ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলার সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলাইমান আলী ফকির, ভারপ্রাপ্ত ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. জহির উদ্দিন এবং উইমেন সাইক্লিং ক্লাবের আহবায়ক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস সহ প্রমুখ।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬