প্রজেক্ট ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার চালু করল বাউরেস

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০১ PM
বক্তৃতা করছেন বাকৃবি উপাচার্য

বক্তৃতা করছেন বাকৃবি উপাচার্য © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) বিভিন্ন প্রজেক্ট ব্যবস্থাপনায় সময়, শ্রম ও অর্থের অপচয় রোধ করতে ই-প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ওই সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাউরেস।

জানা যায়, ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৩৫০ টি গবেষণা প্রকল্পের কাজ সমাপ্ত করেছে বাউরেস। বর্তমানে ৫৬০টি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। প্রতিটি গবেষণা প্রকল্পের বিল প্রসেসিং, মনিটরিং, মূল্যায়ন প্রভৃতি কাজ সম্পন্ন করতে দুই মাসেরও বেশি সময় লেগে যায়। কিন্তু নতুন সফটওয়্যার চালু করার ফলে একসাথে অনেকগুলো গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা করা সম্ভব হবে। এছাড়াও সময়, শ্রম ও অর্থের অপচয় কমবে বলে জানান বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জীববিজ্ঞান বিভাগের পিয়ার রিভিউ কমিটির হ্বা য়ক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950