শেকৃবিতে ফ্রি এনিম্যাল ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

২৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
গবাদি পশু ও পোষা প্রাণীদের ভ্যাকসিন সরবরাহ কার্যক্রম

গবাদি পশু ও পোষা প্রাণীদের ভ্যাকসিন সরবরাহ কার্যক্রম © টিডিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) 'বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫' উপলক্ষে বিনামূল্যে গবাদি পশু ও পোষা প্রাণীদের ভ্যাকসিন সরবরাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ কর্তৃক আয়োজিত এ কর্মসূচি  উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ । 

এম মহবুবউজ্জামান অ্যাকাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত এ ভ্যাকসিনেশন কার্যক্রমে বিভিন্ন গবাদি পশু ও পোষা প্রাণীদেরকে রানীক্ষেত, বাদল, এফএমডি ও লাম্পি স্কিনসহ বিভিন্ন রোগের ভ্যাকসিন দেওয়া হয়। এসময় অনুষদের ইন্টার্নরত শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন ভেটেরিনারি সার্জন ডা. রুপ কুমার। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন,  এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মো. মহব্বত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ ভেটেরিনারি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভ্যাকসিনেশন প্রাণীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আগামীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে ভ্যাকসিন তৈরি করবে এবং প্রাণীদের জন্য সরবরাহ করবে।’

ট্যাগ: শেকৃবি
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬
জবির আবাসন প্রকল্পে পরিবর্তন; ১৭০০ সিট বদলে এখন ৬০০
  • ০৩ আগস্ট ২০২৬