বাকৃবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

২৬ এপ্রিল ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা

ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা © সৌজন্যেপ্রাপ্ত

পিএসসি সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে তারাকান্দি থেকে আসা ঢাকাগামী অগ্নীবীনা এক্সপ্রেস ট্রেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড়ে আটকে দেন শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনমাস্টার নাজমুল হক খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পিএসসি সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকাগামী অগ্নীবীণা ট্রেনটি অবরোধ করেছেন বাকৃবি শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ রেলপথ অবরোধ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তাঁরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন।

ট্যাগ: বাকৃবি
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950