বাকৃবির ১০ শিক্ষার্থী পেলেন জাপানের এনইএফ বৃত্তি

২৪ এপ্রিল ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৭ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন শিক্ষার্থী © টিডিসি

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) থেকে বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন শিক্ষার্থী। অ্যাকাডেমিক ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য এনইএফ-এর জানুয়ারি–ডিসেম্বর ২০২৩ মেয়াদের প্রজ্ঞাপন অনুযায়ী তারা এই বৃত্তির জন্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক তুলে দেন।

এনইএ‌ফের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী লারা সরকার ও মাহানি মোহনা আনসারী কেয়া; কৃষি অনুষদের শিক্ষার্থী রিফা নাঞ্জিবা জেনি, জান্নাতুল ফেরদৌস রিতু, সৈয়দা শামীমা আহমেদ শুচি এবং মো. নাবিউল হক; পশুপালন অনুষদের শিক্ষার্থী সায়মা সিদ্দিকা সাবা ও ঈশা আহম্মেদ এবং মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. মিজানুর রহমান নাঈম ও আরাফিয়া জাহান।

স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬
জবির আবাসন প্রকল্পে পরিবর্তন; ১৭০০ সিট বদলে এখন ৬০০
  • ০৩ আগস্ট ২০২৬