শেকৃবির ৯ শিক্ষকের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৯ জন শিক্ষকের বিরুদ্ধে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এ ৯ জন শিক্ষককে কোর্স পরিচালনা ও পরীক্ষা সংক্রান্ত সকল একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি, মিথ্যা মামলায় জড়ানো এবং হলত্যাগে বাধ্য করার মতো ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ প্রাথমিক তদন্তে আংশিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের আওতাভুক্ত শিক্ষকরা হলেন- ড. কামাল উদ্দিন আহমেদ – প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ড. মো. আনোয়ারুল হক বেগ – পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, ড. মোহাম্মদ আলী – কীটতত্ত্ব বিভাগ, ড. নুরজাহান বেগম – কৃষি রসায়ন বিভাগ, ড. মো. মিজানুল হক কাজল – ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজ বিভাগ, ড. মো. মিজানুর রহমান – কীটতত্ত্ব বিভাগ, ড. অশোক কুমার ঘোষ – ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজ বিভাগ, ড. উদয় কুমার মহন্ত – মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগ, ড. মো. সেকেন্দার আলী – কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত চলাকালীন সময়ে এসব শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হলেও, এটি কোনও শাস্তিমূলক সিদ্ধান্ত নয় বরং তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার অংশ।

ট্যাগ: শেকৃবি
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধ…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর …
  • ১৯ মার্চ ২০২৬
জাবির ৭০৪ আসন ফাঁকা, দ্বিতীয় ধাপে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, লেনদেন যত ঘণ্টা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence