গাজায় গণহত্যার প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের ধর্মঘট ও বিক্ষোভ মিছিল

০৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৯ PM
ধর্মঘট ও বিক্ষোভ মিছিল

ধর্মঘট ও বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা ফিলিস্তিনে ইসরায়েলি সরকারের দ্বারা সংগঠিত গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং বিশ্বজনমতকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, “গাজায় যা ঘটছে তা কোনো দ্বন্দ্ব নয়, এটি রাষ্ট্র-প্রযোজিত গণহত্যা।” তারা আন্তর্জাতিক সংগঠন ও বিশ্ব নেতাদের নীরবতারও কড়া সমালোচনা করেন। বিবৃতিতে বলা হয়, “এই রক্তপাতের দায় শুধু ইসরায়েলের নয়, নীরব থাকার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে জড়িত।”

শিক্ষার্থীরা জানান, তারা “দ্যা ওযার্ল্ড স্টপস ফর গাজা” শীর্ষক একটি বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে আজ ৭ এপ্রিল রোজ সোমবার সকল একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, পরীক্ষা বা আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন না তারা। এটি একটি প্রতিরোধের দিন হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি প্রতিবাদ। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ইসলামী সোসাইটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘গণহত্যার বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান’ সহ একাধিক প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।

বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন সচেতন মানুষেরা গাজার পক্ষে কণ্ঠ তুলছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে, ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন হবে মুক্ত।’

ট্যাগ: শেকৃবি
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9