সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করে বাকৃবি ছাত্রীদের বিক্ষোভ

১৮ মার্চ ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলে সিঙ্গেল সিটের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হলটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা সুলতানা রাজিয়া হলের সামনের সড়ক অবরোধ করে 'গণরুম নাকি জেল, প্রশাসনের নাকে তেল' , 'হলে হলে বৈষম্য, চলবে না চলবে না', 'সিঙ্গেল বেডে দুইজন করে, থাকব না থাকব না'- সহ নানা স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত গণরুম থেকে সরিয়ে নিয়মিত কক্ষে আবাসনের ব্যবস্থা করতে হবে। হলে আসন দিতে সময় লাগলে অন্তত আপাতত যেন একজন শিক্ষার্থীকে এক বেডে থাকার ব্যবস্থা করা হয়। দীর্ঘ দেড় বছর ধরে তারা অস্বাস্থ্যকর ও দুর্বিষহ পরিবেশে বসবাস করছেন। একজনের বেডে দুইজন করে থাকছেন, আর মাত্র চারটি বাথরুম ব্যবহার করছেন ১২৬ জন শিক্ষার্থী।

হলের এক শিক্ষার্থী বলেন, চারটি গণরুম ১২৬ জন থাকছি। এক বেডে দুইজন করে ঘুমাচ্ছি। মাত্র চারটি বাথরুম ব্যবহার করতে হচ্ছে সবাইকে। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু এখন আর সম্ভব না। আমরা সিট চাই।

আরেকজন শিক্ষার্থী বলেন, কয়েকদিন আগে হল প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে পাঠান। সেখানে গিয়েও কোনো সমাধান পাইনি। সবাই শুধু অসহায়ত্ব প্রকাশ করছে, কিন্তু আমাদের সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা গণরুম সমস্যার বিষয়ে আমার সাথে আলোচনা করেছিলো। আমি তাদেরকে তখন বুঝিয়েছিলাম যে, রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। হলে খালি আসন না থাকলে তো তাদেরকে আসন বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে যাতে যতদ্রুত সম্ভব শিক্ষার্থী এই সমস্যা সমাধান করা যায়।

ট্যাগ: বাকৃবি
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9