বাকৃবিতে স্কাউট'স ওন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮ মার্চ ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০৫ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগ স্কাউট’স ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে দুইটি পর্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে স্কাউট'স ওন এবং দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলীসহ আরো উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোভার স্কাউটরা সমাজসেবা ও নৈতিকতা চর্চার মাধ্যমে দেশ গঠনে অবদান রাখছে যা অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে স্কাউটরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা করি।

বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম বলেন, স্কাউট'স ওন প্রোগামটি আমরা শুধু রোজার সময়ে করে থাকি। স্কাউট’স ওন বা গাইড’স ওন হল একটি অনুপ্রেরণামূলক, অনানুষ্ঠানিক অনুষ্ঠান যা স্কাউটিং বা গাইডিং কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে  সহায়তা করার লক্ষ্যে রোভার স্কাউটরা যথেষ্ট পরিশ্রম করছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করি।

ট্যাগ: বাকৃবি
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9