ওয়াসার অবৈধ নিয়োগের প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

১৮ মার্চ ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
বাকৃবি ছাত্রদলের মিছিল

বাকৃবি ছাত্রদলের মিছিল © টিডিসি ফটো

ওয়াসায় অবৈধ নিয়োগ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অনিয়মের প্রতিবাদে শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য স্বপ্নীল সহ বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ওয়াসার চলমান নিয়োগ কোন ধরনের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়নি, যা চরম বৈষম্যমূলক আচরণ এবং জুলাই আগস্ট আন্দোলনের চেতনার পরিপন্থি এবং কিছু নামধারী এই অনিয়মের সাথে জড়িত।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। আজও সেই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। ওয়াসার দুর্নীতি, কৃষি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম—সব কিছুর অবসান চাই। আজকের এই মিছিল শুধু ক্ষোভের প্রকাশ নয়, এটি এক নতুন শপথ। দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবে। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে আমাদের সংগ্রাম চলবে।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতির বিচার না হলে এবং বাকৃবিতে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

ট্যাগ: বাকৃবি
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950